ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
অবৈধ স্থাপনা উচ্ছেদে মধ্যনগরে অভিযান। জাতীয় নাগরিক পার্টির ধর্মপাশায় নতুন সমন্বয় কমিটি। বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েঐতিহ্যের ধারায় প্রাণবন্ত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আত্মসামাজিক উন্নয়নের লক্ষে,ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির কার্যালয় উদ্বোধন। ধর্মপাশায় ‘নাগরিক অধিকার আন্দোলন’-এর আহ্বায়ক কমিটি গঠন অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপনের প্রতিবাদে থানায় অভিযোগ প্রবাসীদের অর্থায়নে বড়ইআটি(কাইয়ুম নগর)মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। যথাযোগ্য মর্যাদায় ধর্মপাশায় মহান বিজয় দিবস পালিত। কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত ৯ই ডিসেম্বর বেগম রোকিয়া দিবস২০২৫ পালিত হয়

ব্যারিস্টার কায়সার কামালের উপহার শিক্ষার্থীদের হাঁটতে হলো না আর ঝুঁকির পথ ধরে

একে এম মোজাম্মেল হক

ব্যারিস্টার কায়সার কামালের উপহার
শিক্ষার্থীদের হাঁটতে হলো না আর ঝুঁকির পথ ধরে

কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে কলমাকান্দায় ভেঙে ফেলা হলো পুরোনো বিপজ্জনক বাঁশের সাঁকো। তার জায়গায় নির্মিত হয়েছে নতুন একটি নিরাপদ ও দৃষ্টিনন্দন সাঁকো।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁকোটি উদ্বোধন করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিশুদের এ সাঁকো উপহার দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৫ সালে বিশারা গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক এবং দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। দুই বছর আগে পাহাড়ি ঢলের পানির স্রোতে মাঠে প্রায় ৬০ ফুট লম্বা ও ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েন। প্রথমে নৌকা ব্যবহার করা হলেও পরে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মিত হয়। সেটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের সেই সাঁকো পার হতে হতো। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পত্রিকায় প্রকাশিত খবরে জানতে পারি শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের কথা। কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবেই দ্রুত সিদ্ধান্ত নেই। আমার চাওয়াই ছিল, তারা যেন নিরাপদে, নির্ভয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, নতুন সাঁকোটি নির্মাণ হওয়ায় এখন তারা অনেক আনন্দিত ও স্বস্তিতে আছে। স্থানীয়রাও এই উদ্যোগকে শিক্ষানুরাগী ও মানবিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
আপডেট সময় : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৫৬৪ Time View