ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় রাতে চুরির অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগের দাবিতে রসরহস্য ঘনীভূত আলী আমজাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত । বাংলাদেশ জামায়াতে ইসলামী সেলবরষ ইউনিয়নে ইফতার উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত। সেলবরষ ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ স্থাপনা উচ্ছেদে মধ্যনগরে অভিযান। জাতীয় নাগরিক পার্টির ধর্মপাশায় নতুন সমন্বয় কমিটি। বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েঐতিহ্যের ধারায় প্রাণবন্ত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আত্মসামাজিক উন্নয়নের লক্ষে,ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির কার্যালয় উদ্বোধন। ধর্মপাশায় ‘নাগরিক অধিকার আন্দোলন’-এর আহ্বায়ক কমিটি গঠন অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপনের প্রতিবাদে থানায় অভিযোগ

অবৈধ স্থাপনা উচ্ছেদে মধ্যনগরে অভিযান।

অনুপ তালুকদার

অবৈধ স্থাপনা উচ্ছেদে মধ্যনগরে অভিযান।

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় সরকারি খাসজমি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভূমি প্রশাসন। এ সময় উপজেলার ঠাকরোকুনা ঘাট এলাকায় মাছ মহাল সংলগ্ন সরকারি জায়গায় গড়ে তোলা তিনতলা বিশিষ্ট একটি পাকা ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটি নির্মাণ করেছেন উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাস আগে ওই এলাকার সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান করেছিল সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়। দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ছিল মোস্তাক আহমেদের বিরুদ্ধে। নোটিশের পরও স্থাপনা না সরানোয় এবং ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভূমি অফিসের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানা গেছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া ধর্মপাশা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ গণমাধ্যমকে বলেন, “সরকারি খাসজমি ও মাছ মহালের সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান। দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করে একটি পাকা স্থাপনা তৈরি করায় আইন অনুযায়ী এটি ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করেছে।” তিনি আরও বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভবিষ্যতেও সরকারি জমিতে যে কোনো ধরনের অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষ সরকারি সম্পত্তি রক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
আপডেট সময় : ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
১৭৭ Time View