ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
অবৈধ স্থাপনা উচ্ছেদে মধ্যনগরে অভিযান। জাতীয় নাগরিক পার্টির ধর্মপাশায় নতুন সমন্বয় কমিটি। বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েঐতিহ্যের ধারায় প্রাণবন্ত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আত্মসামাজিক উন্নয়নের লক্ষে,ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির কার্যালয় উদ্বোধন। ধর্মপাশায় ‘নাগরিক অধিকার আন্দোলন’-এর আহ্বায়ক কমিটি গঠন অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপনের প্রতিবাদে থানায় অভিযোগ প্রবাসীদের অর্থায়নে বড়ইআটি(কাইয়ুম নগর)মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। যথাযোগ্য মর্যাদায় ধর্মপাশায় মহান বিজয় দিবস পালিত। কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত ৯ই ডিসেম্বর বেগম রোকিয়া দিবস২০২৫ পালিত হয়

কলমাকান্দায় ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাদের অভিযোগে সংবাদ সম্মেলন

একে এম মোজাম্মেল হক

কলমাকান্দায় ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাদের অভিযোগে সংবাদ সম্মেলন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বড় ভাই মো. আব্দুল হেলিমকে (৬৫) মৃত দেখিয়ে বাবার রেখে যাওয়া সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠেছে ছোট ভাই মো. সহিদ মিয়ার (৬০) বিরুদ্ধে। সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় মা আমিনা খাতুন (৯০) ও মেয়ে জাহেরা খাতুনকে (৫০)। রোববার দুপুরে এর প্রতিবাদে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের আব্দুল খালেক সিধলী মৌজায় এসএ ১৬১ ও ১৬২ খতিয়ানে বিআরএস ১ ও এসএ ৩৩০ দাগ এবং বিআরএস ৫৪৩ দাগে .২৫ শতাংশ জমি রেখে মারা যান। তার উত্তরসূরি হিসেবে দুই ছেলে, স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন। কিন্তু ২০১৪ সালে মো. সহিত মিয়া তার ভাই হেলিমকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে নেত্রকোনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি মামলা দায়ের করেন। মামলায় মা ও বোনকেও গোপন রাখা হয়। এভাবেই সহিদ মিয়া আদালত থেকে তার পক্ষে একতরফা রায় নেন।
এ বিষয়ে আব্দুল হেলিম বলেন, আমার বিবাহিত জীবনে ছয় মেয়ে ও এক ছেলে রয়েছে। অথচ সহিদ মিয়া আমাকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে আদালতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এখন তিনি জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছেন। এতে করে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সম্প্রতি সহিদ মিয়ার ছেলেরা আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতিসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করছে। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে আছি।
অভিযুক্ত মো. সহিদ মিয়ার মুঠোফোন কল দিয়ে তাকে না পাওয়া এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
আপডেট সময় : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
৩৯৯ Time View