ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
অবৈধ স্থাপনা উচ্ছেদে মধ্যনগরে অভিযান। জাতীয় নাগরিক পার্টির ধর্মপাশায় নতুন সমন্বয় কমিটি। বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েঐতিহ্যের ধারায় প্রাণবন্ত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আত্মসামাজিক উন্নয়নের লক্ষে,ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির কার্যালয় উদ্বোধন। ধর্মপাশায় ‘নাগরিক অধিকার আন্দোলন’-এর আহ্বায়ক কমিটি গঠন অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপনের প্রতিবাদে থানায় অভিযোগ প্রবাসীদের অর্থায়নে বড়ইআটি(কাইয়ুম নগর)মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। যথাযোগ্য মর্যাদায় ধর্মপাশায় মহান বিজয় দিবস পালিত। কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত ৯ই ডিসেম্বর বেগম রোকিয়া দিবস২০২৫ পালিত হয়

ধর্মপাশায় এক বৃদ্ধের লাশ উদ্ধার।

ধর্মপাশায় এক বৃদ্ধের লাশ উদ্ধার।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধূবালা গ্রাম থেকে বৃহস্পতিবার বেলা এক টার দিকে আব্দুল মান্নান (৬৮) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বেরীকান্দি গ্রামে।

এলাকাবাসী ও ওই বৃদ্ধের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দি গ্রামের বৃদ্ধ আব্দুল মান্নান গত দুই মাস ধরে পাশের ধূবালা গ্রামের নিক্সন দেবনাথের (২০) মুরগির খামারে মাসিক বেতনে কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ওই মুরগীর খামার সংলগ্ন পশ্চিমপাশে বৃদ্ধ আব্দুল মান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান এক নারী।

খবর পেয়ে ওইদিন বেলা একটার দিকে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই বৃদ্ধের লাশটি উদ্ধার করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সূরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
আপডেট সময় : ০৭:২৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
২৯৪ Time View